Saturday, February 28, 2026

ফের বো*মা উদ্ধার কোচবিহারে, বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

হাতে মেরেকেটে আর কয়েক মাস। তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ইতিমধ্যে পঞ্চায়েতকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। তার মধ্যেই কোচবিহারে (Coochbehar) উদ্ধার বোমা। রবিবার কোচবিহারের মাথাভাঙার শুংশুঙি বাজারে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন একটি দোকানের পিছনে বোমা দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে। তবে বোমাটি কোথা থেকে এল তা জানার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, বিজেপি এলাকায় অশান্তি তৈরি করতে এলাকার বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রাখছে। সম্প্রতি এক শিশু বোমা ফেটে আহত হয়েছে। আবারও একটি বোমা উদ্ধার হল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় যাতে শান্তি বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষ আতঙ্কে থাকে সেকারণেই এসব কাণ্ড শুরু করেছে বিজেপি (BJP)।

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় এক শিশু। বোমা ফেটে শিশুর জখম হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে শিশু। আহত শিশুকে সেখানে থেকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

 

 

 

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...