Monday, June 15, 2026

Katwa : তিন পাল্টি খেয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, শিশুসহ আহত ৪০

Date:

Share post:

রাজ্যের (Government of West Bengal) বুকে ফের ভয়াবহ দু*র্ঘটনা (Bus Accident)। এবার কাটোয়ার (Katwa) ন’নগরের কাছে তিন পাল্টি খেয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। শিশু মহিলা সহ দু*র্ঘটনায় যখন প্রায় ৪০ জন। বাসের সামনের অংশের কাচ কেটে তাঁদের উদ্ধার করা হয়েছে। কাটোয়া থানার (Katwa Police Station) পুলিশের সঙ্গে স্থানীয়রা এই উদ্ধার কাজে হাত লাগান। একজনের মৃ*ত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, বাকিদের কাটোয়া হাসপাতালে (Katwa Hospital) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন বেপরোয়া গতির জেরেই এই দু*র্ঘটনা।এদিন কেতুগ্রামের দধিয়া থেকে কাটোয়া যাচ্ছিল বাসটি। ন’নগরের কাছে ঘটে বিপত্তি। বিকট শব্দে উল্টে যায় বাস। আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা। বাসের জানলা দিয়েই বেরিয়ে আসার চেষ্টা করেন কেউ কেউ। ভয়াবহ সেই পরিস্থিতিতে বাসের সামনের কাচ ভেঙে উদ্ধার করতে হয় শিশু, মহিলা সহ বাসের যাত্রীদের। প্রত্যক্ষদর্শী এবং বাসের মধ্যে থাকা যাত্রীদের বক্তব্য রবিবার থাকার রাস্তা আর যেহেতু বাস কম তাই দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য বাস চালক গাড়ির গতি বাড়িয়েছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দু*র্ঘটনা। ঘটনা তদন্তে কাটোয়া থানার পুলিশ।

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...