Tuesday, March 31, 2026

Kolkata : মহানগরী থেকে উদ্ধার দেড় লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার ১

Date:

Share post:

রবিবার দুপুরে কলকাতার তপসিয়া (Topsia, Kolkata) থেকে প্রায় দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশের (Kolkata Police)এসটিএফ (Special Task Force)। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই প্রথম নয় এর আগেও বহুবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে জাল নোট উদ্ধার করার ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর রফিকুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এর আগেও এই একই কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কিছুদিন শাস্তি ভোগ করার পরে তিনি ছাড়া পেয়ে যান। তার উপর পুলিশের নজর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার তপসিয়া এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ (Special Task Force)। দেড় লক্ষ জাল নোটসহ রফিকুলকে হাতেনাতে ধরা হয়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে, এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...