Tuesday, February 24, 2026

ফের পারদ পতন ! তাপমাত্রা ১.৯ ডিগ্রি, জাঁকিয়ে শীত রাজধানীতে

Date:

Share post:

শুধু এই রাজ্যেই নয় দাপুটে শীত রাজধানীতেও (Delhi)। গত কয়েকদিন ধরে ক্রমশ নিম্নমুখী ছিল দিল্লির পারদ (Delhi Temperature)। কিন্তু রবিবার কনকনে ঠাণ্ডায় কাঁপল রাজধানী। আবহাওয়া দফতর বলছে, রবিবার দিল্লির সফদরজঙে (Safdarjung in Delhi)তাপমাত্রা নেমে এসেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। চারিদিকে ঘন কুয়াশার (Fog)জেরে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। যার জেরে সমস্যায় পড়েন দিল্লিবাসী। আরও দিন দুই উত্তর-পশ্চিম ভারতে (North West India)এই প্রবল ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস (IMD)।

রবিবারের ভোরে চারপাশে ঘন কুয়াশা, রাস্তায় কিছুই পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না। ঠিক এই অভিজ্ঞতা নিয়ে ঘুম ভাঙল রাজধানীর। দিল্লির আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি, লোধি রোডে তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস,পালামে এদিন তাপমাত্রা নেমে আসে ৫.২ ডিগ্রি সেলসিয়াসে। সফদরজঙে তাপমাত্রা নামে ১.৯ ডিগ্রিতে। কুয়াশার জেরে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে ২০টি বিমান দেরিতে ছাড়ে। প্রভাব পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থাতেও। ৪২টি ট্রেন (Train) কমপক্ষে ১ থেকে ৫ ঘণ্টা দেরিতে চলেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এখনই পরিস্থিতির পরিবর্তন নয় বলেই হাওয়া অফিস সূত্রে খবর। মঙ্গলবারের পর থেকে উত্তর পশ্চিমের বহু এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি থেকে সামান্য বাড়বে। আগামী দুদিন মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানা গিয়েছে। পরবর্তী ৩ দিন হাড়কাঁপানো ঠান্ডা থাকবে মধ্যপ্রদেশজুড়ে। উত্তরাখণ্ড, উত্তর লরাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায়, সিকিম, অসম এবং ত্রিপুরায় আগামী তিনদিন ঘন কুয়াশা থাকবে।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...