Wednesday, June 24, 2026

Hooghly: জমে উঠেছে ষষ্ঠ পৌষ মেলা, পিঠে-পুলির রকমারি আয়োজন

Date:

Share post:

সুমন করাতি

হুগলির (Hoogly) কোন্নগরের (Konnagar) নবগ্রামে অনুষ্ঠিত হচ্ছে পৌষ মেলা (Poush Mela)। নবগ্রাম সেবক সংঘের মাঠে এই শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। মেলা ঘিরে নবগ্রামবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।

প্রতিবছরের মতো এবছরও মেলায় বসেছে পিঠে পুলির স্টল সহ একাধিক স্টল। প্রতিদিনই মেলায় উপচে পড়ছে মানুষের ভিড়। তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দিলীপ যাদব, কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব সহ বিশিষ্ট মানুষরা মেলায় উপস্থিত থাকছেন। হুগলির পৌষ মেলার মুল উদ্যোক্তা নবগ্রাম কো অপারেটিভ ব্যাংকের সভাপতি মানস রায়।

পাশাপাশি প্রতিদিনই এই মেলায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় গানের অনুষ্ঠান করেন সংগীতশিল্পী শুভায়ুন চক্রবর্তী।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...