Saturday, April 4, 2026

সূর্যের খেলায় মুগ্ধ কপিল দেব

Date:

Share post:

সূর্যকুমার যাদবের খেলায় মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। কপিল দেব এতটাই মুগ্ধ যে সূর্যের ব‍্যাটিং-এর সঙ্গে সচিন তেন্ডুলকর, ভিভ রিচার্ডস, বিরাট কোহলি, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করেছেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,”কখনও কখনও আমি ওর ইনিংসকে কী ভাবে বর্ণনা করব, সেটা বুঝে উঠতে পারিনি। আমরা যখন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখি, তখন অনুভব করি, একদিন এমন একজন খেলোয়াড় আসবে, যিনি আমাদের ভাবতে বাধ্য করবেন যে, তিনিও এই তালিকারই অংশ। ভারতে সত্যিই অনেক প্রতিভা আছে।”

এখানেই না থেমে কপিল দেব আরও বলেন,”সূর্য যে ধরনের ক্রিকেট খেলে, বিশেষ করে ফাইন লেগের উপর দিয়ে যখন ল্যাপ শট মারে, সেখানে একজন বোলারের কী করার থাকতে পারে? ওকে ফুল ডেলিভারি করতে বোলাররা ভয় পায়। ও আপনাকে মিড অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারে, ফ্লিক করেও ছয় মারতে পারে, এটা বোলারদের জন্য কঠিন হয়ে উঠেছে। ধারাবাহিক ভাবে লাইন এবং লেন্থ সঠিক ভাবে পিক করছে ও। বোলারদের সঙ্গে খেলছে ও।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর দুরন্ত ইনিংসের সুবাদে টি-২০ সিরিজ পকেটে পোরে হার্দিক পান্ডিয়ারা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...