Saturday, June 20, 2026

কলকাতায় বহুতল পার্কিং লট, আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রাচীন-ঐতিহ্যবাহী শহর কলকাতা। তবে শহরের মূল সমস্যা গাড়ি পার্কিং। শহরের কিছু কিছু জায়গায় গাড়ি পার্কিং করতে কালঘাম ছুটে যায় মানুষের। অনেক মানুষ আবার গাড়ি নিয়ে বেরিয়ে হেনস্থার শিকার হন। এবার শহরবাসীর পার্কিং সমস্যা মেটাতে বহুতল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করল রাজ্য সরকার। আলিপুরে উত্তীর্ণ ভবনের ঠিক উল্টোদিকে এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত রয়েছে, এমন সব গাড়িকে চলতি মাস থেকে ভেহিকল্‌ লোকেশন ট্র্যাকিং ডিভাইসের (ভিএলটিডি) আওতায় আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। এছাড়া সব বাণিজ্যিক গাড়িতেই বসতে চলেছে প্যানিক বাটন।

তবে ১০ হাজার টাকা খরচ করে ভিএলটিডি যন্ত্র বসাতে নারাজ বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সংগঠনের। যদিও যাত্রী সুরক্ষার কথা ভেবে আগামী ৩১ মার্চের মধ্যে বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস ও প্যানিক বাটন বসাতেই হবে। ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকবে বাসচালকের কেবিনে বাসের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি ২ মিটার অন্তর থাকবে প্যানিক বাটন। ট্যাক্সি ও অ্যাপ ক্যাবেও সেই ব্যবস্থা করা থাকছে।


Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...