Wednesday, April 1, 2026

এফএ কাপে চেলসিকে ৪-০ গোলে হারাল ম‍্যানসিটি

Date:

Share post:

এফএ কাপ থেকে বিদায় চেলসির। রবিবার এফএ কাপে ম‍্যাঞ্চেস্টার সিটির কাছে ৪-০ গোলে হেরে যায় চেলসি। এই জয়ের ফলে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল পেপ গুয়ার্দিওলার দল।

৪৮ ঘন্টার ব‍্যবধানে দু’দুবার ম‍্যানসিটির কাছে হারল চেলসি। গত শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে লড়াই করে ০-১ গোলে হেরেছিল চেলসি। রবিবারও সেই ছবি বদলালো না। রবিবার রাতে এতিহাদ স্টেডিয়ামে ম‍্যানসিটির কাছে ৪-০ গোলে হারে চেলসি। ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় ম্যাঞ্চেস্টার সিটি। ২৩ মিনিটের মধ্যে সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। চার মিনিটের মধ্যে ফের ধাক্কা খায় চেলসি। ২৭ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে হাভাৎজের হাতে বল লাগে। ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি আর্জেন্তিনার তারকা জুলিয়ান আলভারেজ। ২-০ পিছিয়ে পড়লে মারাত্মক চাপে পড়ে যায় চেলসি। আর সেই সুযোগটাই কাজে লাগায় সিটি। ৩৮ মিনিটে বাঁ পায়ের শটে ৩-০ করেন ফোডেন। বিরতির আগেই ৩-০ করে ম্যাচের রাশ কার্যত পুরোটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছিল ম‍্যানসিটি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও বজায় ছিল সিটির আক্রমণের ঝড়। যার ফলে খেলার ৮৩ মিনিট নাগাদ বক্সে ফাউল করেন কালিদোউ কোলিবালি। সিটি পেনাল্টি পেলে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন মাহরেজ।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...