Saturday, April 4, 2026

বেহালা পশ্চিমে “দিদির সুরক্ষা কবচ” নিয়ে সাংবাদিক বৈঠকে পার্থর নাম উচ্চারণ করল না তৃণমূল

Date:

Share post:

আগামী ১১ জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি বিধানসভার শুরু “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। আর কয়েক ঘন্টার অপেক্ষা। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে থাকা দলচ্যুত পার্থ চট্টোপাধ্যায়ের বদলে কে সামলাবেন তাঁর বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম? তৃণমূলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস কুমার জোর দিলেন “যৌথ নেতৃত্বের” উপর। তবে সাংবাদিক সম্মেলনে বার বার ওঠা পার্থ প্রসঙ্গ এড়িয়ে গেলেন দেবাশিস কুমার ও বাকিরা।

আরও পড়ুন:বেহালা পশ্চিমে ‘দিদির সুরক্ষা কবচ’ সামলাবে ‘যৌথ নেতৃত্ব’, জানাল তৃণমূল

বেহালা পশ্চিম বিধানসভা এলাকার তৃণমূলের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবাশিস, বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সহ কাউন্সিলররা। এক বারের জন্যও স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর নাম মুখে আনেননি তৃণমূল নেতৃত্ব। পার্থ প্রসঙ্গ উঠতে দেবাশিস কুমার বলেন, “কেউ বেহালা পশ্চিম থেকে জিতেছেন। বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় জিতেছেন। আমি রাসবিহারী কেন্দ্র থেকে জিতেছি। প্রত্যেকটি জয়ের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত কোনও কারিশমা নেই। সব জয় এসেছে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের প্রতীক দেখে। দল যখন যাকে দায়িত্ব দেবে তখন সে দায়িত্ব পালন করবে। এর বেশি কিছু নয়।” পার্থ সংক্রান্ত প্রশ্ন বার বার ওঠায় এক সময় দেবাশিস বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তাই সেই সংক্রান্ত বিষয় বাদ দিয়েই কথা বলা হোক।’


বেহালা পশ্চিমে দিদির সুরক্ষা কবচ নিয়ে দেবাশিস কুমার বলেন, “দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে মোট ১৫টি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলা হয়েছে আমাদের। সেই তালিকায় আপনারা যে বিষয়ে প্রশ্ন করছেন সেই বিষয়টির উল্লেখ নেই।”

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...