Monday, June 22, 2026

আইন মানেনি সিবিআই! ভিডিওকন দুর্নীতি মামলায় বম্বে হাইকোর্টে জামিন চন্দা কোচরের

Date:

Share post:

ভিডিওকন দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন
আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক। বম্বে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পেলেন।
১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আজ, সোমবার তাঁদের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। ফলে আজই জেলমুক্তি ঘটতে চলেছে কোচর দম্পতির। এদিন শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, তাঁদের গ্রেফতারি আইন মেনে হয়নি।

প্রসঙ্গত, এর আগে তাঁদের গ্রেফতারিকে ”অবৈধ” দাবি করে আদালতে জামিনের আবেদন জানিয়েছিল কোচর দম্পতি। গত, শুক্রবার এই মামলার শুনানি স্থগিত রাখে আদালত। আজ, সেই আবেদনের ভিত্তিতে দু’জনকে জামিন দেওয়া হল।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ভিডিওকন-আইসিআইসিআই ঋণ দুর্নীতি মামলায় চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে গ্রেফতার করে সিবিআই। এরপর ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুতকেও গ্রেফতার করা হয়। কোচরদের পক্ষের আইনজীবী আদালতে সওয়ালের সময় বলেন, সিবিআই দু’জনকে গ্রেফতার করে আইন বিরুদ্ধ কাজ করেছে। গ্রেফতারির সময় সংবিধান সম্মত নিয়মও মানা হয়নি বলে অভিযোগ করেন কোচর দম্পতির পক্ষের আইনজীবী।

তাঁর আরও অভিযোগ, গ্রেফতারির সময় কোনও মহিলা আধিকারিক ছিলেন না বলেও অভিযোগ করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিবিআই। অন্যদিকে, বম্বে হাইকোর্টের এই জামিনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সম্ভবত আবেদন করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...