Wednesday, June 24, 2026

মাঝ-আকাশে বিকল হাইড্রোলিক ব্যবস্থা! কোনওরকমে রক্ষা পেল ১৪০ যাত্রীর ভিস্তারা বিমান

Date:

Share post:

ফের আকাশপথে বিপত্তি। এবার আকাশে উঠতেই বিকল হয়ে গেল হাইড্রোলিক ব্যবস্থা! সম্পূর্ণ জরুরি অবস্থা জারি করা হল বিমানে। সঙ্গে আপদকালীন অবতরণ। এই নিয়ে দু’মাসের ব্যবধান দু’বার।

আরও পড়ুন:Vistara: ফের বিমান বিভ্রাট, স্পাইস জেটের পর এবার বিপাকে ভিস্তারা বিমান 

১৪০ জন যাত্রী নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমান। কিন্তু উড়ান নেওয়ার কিছুক্ষণ পরে দিল্লি বিমানবন্দরেই জরুরি অবতরণ করতে হল পাইলটকে। জানা যায়, আকাশের ওড়ার পর আচমকাই ককপিটে হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে DGCA।

তবে এই প্রথম নয়। এর আগেও, বারাণসী বিমানবন্দরেই জরুরি অবতরণ করছিল এই ভিস্তারা এয়ারলাইন্সেরই একটি বিমান। সেবার মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এক যাত্রী।


এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাবকাণ্ডে কড়া নির্দেশিকা জারি করেছে DGCA। নির্দেশিকায় উল্লেখ, ”সম্প্রতি বিমানে যাত্রীদের অশালীন আচরণের বেশ কয়েকটি ঘটনা নজরে এসেছে। সেক্ষেত্রে পাইলট ও বিমানকর্মীরা সঠিক পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন”। ব্যবধান মাত্র কয়েকদিন। এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর অভব্য আচরণে বিপাকে পড়েন দুই মহিলা। একজনের গায়ে, আর একজনের কম্বলে নাকি প্রস্রাব করে দেন এক ব্য়ক্তি! বিমানসংস্থার দাবি, অভিযুক্তরা মদ্যপ ছিলেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...