Wednesday, June 24, 2026

দূষণ ছাড়াল সহনশীলতার মাত্রা, উদ্বেগজনক পরিস্থিতিতে দিল্লিতে নিষিদ্ধ পেট্রোল-ডিজেলের এই দু’ধরনের গাড়ি

Date:

Share post:

হাড়হিম ঠাণ্ডায় এবারও রাজধানী শহর দিল্লির আতঙ্ক হয়ে উঠেছে মাত্রাতিরিক্ত দূষণ। এমন ঘোরতর পরিস্থিতির কথা মাথায় রেখে BS-3 পেট্রোল, BS-4 ডিজেল গাড়ি আগামী শুক্রবার পর্যন্ত আপাতত নিষিদ্ধ করল দিল্লি সরকার। ওই দুই ধরনের গাড়ি ব্যবহারের ফলে বাতাসে পার্টিকুলেট ম্যাটার বাড়ছে হুহু করে। পরে পরিস্থিতির উন্নতি হলে ফের নতুন করে ওই গাড়িগুলি চালানোর অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন:দূষণের নিরিখে একে অপরকে টেক্কা দিল্লি-কলকাতার! নয়া রিপোর্টে বাড়ছে উদ্বেগ

গতকাল, সোমবার দিল্লির বাতাসের মান সহনশীলতার মাত্রা বিপজ্জনক সীমায় পৌঁছে যায়। হালকা বাতাস ও তাপমাত্রার অতিরিক্ত পতনের কারণে দূষণ আরও বেড়েছে দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায়। ফলে সরকারকে কোনও কোনও কঠিন পদক্ষেপ নিতেই হতো।

দিল্লির পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, আজ মঙ্গলবার থেকে বিএস-৩ পেট্রোল এবং বিএস-৪ ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হচ্ছে। কারণ রাজধানীয় বাতাসের মান একেবারে নীচে নেমে গিয়েছে। পরিবেশ দফতর-সহ পরিবহণ দফতরও পরিস্থিতির উপরে নজর রেখে চলেছে। আপাতত নিষেধাজ্ঞা জারি থাকবে শুক্রবার পর্যন্ত। পরিস্থিতি কিছুটা ভালো হলে শুক্রবার নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গতকাল, সোমবার বিকেল ৪টে পর্যন্ত দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৩৪। সোমবার এই মান ছিল ৩৭১। অর্থাৎ বাতাসের মান গত ২৪ ঘণ্টা আরও খারাপ হয়েছে। সহনশীলতার দিকে থেকে বাতাসের কোয়ালিটি ২০১-৩০০ মধ্যে থাকলে তাকে খারাপ বলা হয়। ৩০১-৪০০ পর্যন্তকে মনে করা হয় খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ পর্যন্ত সীমাকে বলা হয়ে উদ্বেগজনক।

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...