Friday, April 3, 2026

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বেচ্ছাসেবী সংস্থা গণদর্পণ এর একটি অনুষ্ঠানে এসে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন বিচারপতি। ১৮৩৬ সালে ১০ জানুয়ারি ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন পন্ডিত মধুসূদন গুপ্ত। ওই দিনটিকে স্মরেণে রেখে গণদর্পণের সম্পাদকের লেখা একটি বই প্রকাশিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বইপ্রকাশের পাশাপাশি মরণোত্তর দেহদানের অঙ্গীকারও করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, গণদর্পণ ১৯৮৬ সাল থেকে মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রতিবছর ‘চিকিৎসা বিজ্ঞান দিবস’ হিসাবে ১০ জানুয়ারি দিনটিকে পালন করে থাকে তারা। এ বছর এই অনুষ্ঠান উপলক্ষে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানান তাঁরা। সেখানেই বিচারপতি মরণোত্তর দেহদানের নিশ্চিত করেন। এ সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...