Saturday, March 21, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান কোহলির, গড়লেন বিরাট নজির

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে ফের নজির গড়লেন বিরাট কোহলি। মঙ্গলবার গুয়াহাটিতে লঙ্কানদের বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রান করলেন কোহলি। আর এই শতরানের সুবাদে ভেঙে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের রেকর্ড।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট কোহলি- রোহিত শর্মা-শুভমন গিলের দুরন্ত ইনিংস। ৭০ রান করেন শুভমন গিল। রোহিত শর্মা করেন ৮৩ রান। ১১৩ রান করেন বিরাট কোহলি। আর এই শতরান করতেই রেকর্ড গড়েন বিরাট। এই শতরানের সুবাদে ৭৩ তম শতরান করলেন তিনি। এছাড়াও ভেঙে দিয়েছেন সচিনের রেকর্ড। এতদিন দেশের মাটিতে সবচেয়ে বেশি শতরান ছিল মাস্টার ব্লাস্টারের। ২০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ঘরের মাঠে ১৬৪টি এক দিনের ম্যাচ খেলে ২০ টি শতরান সচিনের। আর এদিন শতরান করতেই সচিনকে স্পর্শ করলেন কোহলি। এখনও পর্যন্ত ঘরের মাঠে খেলে কোহলির শতরানের সংখ্যা দাঁড়াল ২০টি।

শুধু তাই নয়, অন্য একটি পরিসংখ্যানেও সচিনকে ছাপিয়ে গেলেন কোহলি। ভারত-শ্রীলঙ্কার এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এতদিন যৌথ ভাবে ছিল সচিন এবং কোহলির দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিনের ৮৪টি একদিনের ম্যাচে করছেন আটটি শতরান। আর এদিন শতরান করতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলি করলে ৯ টি শতরান।


 

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...