Sunday, March 8, 2026

টি-২০ ফর্ম‍্যাট এখনই ছাড়ছেন না রোহিত, জানালেন স্বয়ং নিজেই

Date:

Share post:

টি-২০ ফর্ম‍্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়ে এখনও কোন কামাল দেখাতে পারেননি রোহিত শর্মা। বিশেষ করে টি-২০ বিশ্বকাপে ভারতের ব‍্যর্থতার পর রোহিতের ছোট ফর্ম‍্যাটে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহলের একাংশ। তাই ভারতীয় বোর্ড রোহিতের জায়গায় টি-২০ ম‍্যাচে নেতৃত্ব দিচ্ছে হার্দিক পান্ডিয়ার হাতে। আর তাতে কার্যত সফল হার্দিক। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি হার্দিকই যোগ্য চোট ফর্ম‍্যাটের জন‍্য। হার্দিকের অধিনায়কত্বে সিরিজও জিতেছে ভারত। তবে কি এবার ভারতীয় অধিনায়কের পদে কি যবনিকা নেমে আসছে রোহিত শর্মার? আর এবার এই নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। বললেন, এই ফরম্যাট এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছি না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত বলেন,” আমাদের মোট ছয়টা টি-২০ রয়েছে। যার মধ্যে তিনটে হয়ে গিয়েছে। আইপিএলে ছেলেরা কেমন করে দেখতে হবে। আইপিএলের পরই সব ঠিক করা হবে। তবে এই ফর্ম‍্যাট এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছি না। আমাদের কাছে এটা একদিনের বিশ্বকাপের বছর। তাই আমাদের অনেকের পক্ষেই সব ফর্ম‍্যাটে খেলা সম্ভব হবে না। সূচিটা দেখলেই বুঝবেন, পরপর ম্যাচ। তাই চাপ কমাতে সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমিও সেই তালিকাতেই পড়েছি।”

সূত্রের খবর, ১ জানুয়ারি দলের পারফরম্যান্স নিয়ে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। ডাকা হয়েছিল কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকেও। ২০২২ সালে টি-২০ ফরম্যাটে ভারতের ব্যর্থতার জেরে রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত কার্যত পাকাই করে ফেলা হয়েছিল। সেই বৈঠকেই ঠিক হয়, একদিনের ক্রিকেট ও টেস্টে আপাতত অধিনায়ক রোহিত।

spot_img

Related articles

নারীদিবসে সরকারি প্রকল্পের খতিয়ানে মহিলা ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, সমাজগঠনে নারী অবদানের কথা পোস্ট অভিষেকের

”আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন শুভ আলো”- নারীদের অধিকার সব মানুষ সাফল্যকে স্বীকৃতি দিতে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক...

নির্বাচন ঘোষণার আগে আজ রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

ভোটমুখী বাংলায় নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি কতটা এগোল তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে নির্বাচন...

বিজেপির মিথ্যাচারের জবাব দিতে আজ গোপীনাথপুরে অভিষেকের সভা

রবিবাসরীয় দুপুরে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপীনাথপুর মাঠে বিশাল জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

এজেন্সিতে কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে হাতিয়ার! মমতার পাশে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা

ইডি-সিবিআই বা আয়কর দফতরের মতো ‘অস্ত্র’ প্রয়োগ করেও বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে না পেরে ভোটের আগে খোদ রাষ্ট্রপতিকে...