Wednesday, June 24, 2026

সোনার দোকানে ডাকাতি: আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

Date:

Share post:

তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অথচ তাঁর বিরুদ্ধেই চলছে ডাকাতির মামলা। ২০০৯ সালে আলিপুরদুয়ারের(Alipurduar) দুই সোনার দোকানে ডাকাতি মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলেন কোচবিহারের বিজেপি(BJP) সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার আদালতে তিনি আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে।

২০০৯ সালে আলিপুরদুয়ারে দুই সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এই মামলায় অভিযুক্ত ছিলেন নিশীথ প্রামাণিক। প্রথম ঘটনায় আই পি সি (IPC) ৪৫৭,৩৮৫ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু হয়। এবং দ্বিতীয় ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৬১, ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। হাইকোর্টের অনুমতি ক্রমে এই দুই মামলা আলিপুরদুয়ারের (Alipurduar) ট্রায়াল কোর্টে চলছে। এই ঘটনায় গত নভেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা।

এরপর গত ৭ ডিসেম্বরের মধ্যে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। আদালতের সেই নির্দেশের পর ১০ তারিখ নিশীথ নিজেই আলিপুরদুয়ার আদালতে যান। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন কর্মী, সমর্থক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আদালত চত্ত্বর ছিল নিরাপত্তা বলয়ে মোড়া। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেরিয়ে যান তিনি। এ বিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...