Wednesday, June 24, 2026

সংবাদ পরিবেশন নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

ক্রিকেটার ঋষভ পন্থের পথ দুর্ঘটনার মতো কয়েকটি সংবাদ কিছু টেলিভিশন চ্যানেলে যে ভাবে সম্প্রচার করা হয়েছে, তা মোটেই ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেই নজির তুলে ধরে একটি নির্দেশিকা প্রকাশ করেছে মন্ত্রক।
কী বলা হয়েছে নির্দেশিকায় ? নির্দেশিকায় বলা হয়েছে, মৃতদেহ, রক্তাক্ত-ব্যক্তি কিংবা কোনও মহিলা, শিশু বা প্রবীণকে নৃশংস ভাবে আঘাত করা, শিশুকে শিক্ষকের বেধড়ক মারধর— খুব কাছ থেকে তোলা এমন ছবি বা ভিডিয়ো বেশ কয়েক মিনিট ধরে বার বার দেখানো হচ্ছে। ছবি বা ভিডিয়োয় আক্রান্তের মুখ বা রক্তাক্ত অবয়ব ঘষে অস্পষ্টও করে দেওয়া হচ্ছে না। এমন ছবি বা ভিডিয়ো সংবাদে প্রকাশ করার সময়ে উপযুক্ত সম্পাদনা ও পরিমার্জনার উপরে জোর দেওয়া হয়েছে তাতে।

এমন সম্প্রচার কুরুচিকর ও পীড়াদায়ক বলে উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, এতে দর্শকের মনে বিরূপ প্রভাব পড়ে, শিশুদের উপরে চাপ সৃষ্টি হয়। বিঘ্নিত হয় আক্রান্তের গোপনীয়তা। যা আদতে মানহানি এবং জনস্বার্থের পরিপন্থী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...