Friday, April 3, 2026

স্মার্ট ফোনকে এবার অস্ত্রে পরিনত করুন: ‘দিদির দূত’ অ্যাপ প্রসঙ্গে বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বুধবার থেকে শুরু হয়েছে তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ'(Didir surakha kabach)। এই প্রকল্পের সহযোগিতায় ‘দিদির দূত’ নামক অ্যাপ চালু করেছে ঘাসফুল শিবির। বুধবার এই অ্যাপের আনুষ্ঠানিক সুচনায় ভিডিও বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। জানালেন, ”এবার থেকে স্মার্টফোনকেই (Smart Phone) অস্ত্রে পরিণত করুন।”

বুধবার ১ মিনিট ১৬ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেন, “দিদির দূত অ্যাপ ডাউনলোড করুন। এর মাধ্যমে সরাসরি আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন দিদিকে। মমতা বন্দোপাধ্যায়ের যে কোনও অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। তাঁর ঘোষণা করা যে কোনও সরকারি কর্মসূচি সংক্রান্ত তথ্যও জানতে পারবেন।” অভিষেক আরও জানান, “প্রচার সংক্রান্ত যে কোনও তথ্য ছবি, ভিডিও এই অ্যাপ মারফত জানা যাবে। দিদির উন্নয়নের কাজে একজন বার্তাবাহক হিসাবে এই অ্যাপ ডাউনলোড করুন। যে বিপুল কাজ হয়েছে, তা যেন আপনাদের এলাকায় ত্বরান্বিত ও অব্যাহত থাকে, তা দেখুন। আপনিও দিদির সৈনিক, নিজের স্মার্ট ফোনকে অস্ত্রে পরিণত করুন।” তৃণমূল সূত্রে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং হবে এই অ্যাপে। পাশাপাশি এই ডিজিটাল পদ্ধতিতে স্মার্টফোনেই মিলবে সরকারের যাবতীয় সামাজিক প্রকল্পের হদিস।

এদিকে মঙ্গলবারই তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’-এর প্রথম দিনের বিস্তারিত সূচি প্রকাশ করেছে তৃণমূল। দেখে নিন সেই তালিকা…

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...