Saturday, June 13, 2026

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, কালো পতাকা মালদহে

Date:

Share post:

স্থানীয়দের ক্ষোভের মুখে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল (Kapil Moreshwar Patil)। মালদহে গাড়ি থেকে নামতেই তাঁর কনভয় ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে গঙ্গা ও ফুলহার নদী (Ganga & Phoolhar River)ঘেরা ভুতনি চর এলাকায় ভাঙন দুর্গত ও সাধারণ মানুষের সমস্যা পরিদর্শনে যান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State)। তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র (Srirupa Mitra)চৌধুরী ও জেলা বিজেপি (BJP)নেতৃত্ব। একাধিক দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, দেখানো হয় কালো পতাকা। আবাস তালিকায় নাম না থাকা থেকে শুরু করে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানসহ একাধিক দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিক্ষোভ শুরু হয়। ‘জবাব চাই’ দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

পঞ্চায়েত প্রকল্প নিয়ে বৈঠকে যোগ দিতে বুধবার সকালে মালদহে মানিকচকের ভূতনি উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিক্ষোভের মাঝেই তিনি চন্ডিপুরে পৌঁছন। গ্রামবাসীদের দাবি অনেক আশা নিয়ে তাঁরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সঙ্গে কোনো কথাই বলেননি। তাঁদের বক্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রাজনীতি করতে এসেছেন গ্রামে। শিয়রে পঞ্চায়েত ভোট। নিজেদের ভোট ব্যাংককে সুনিশ্চিত করতেই গ্রামে এসেছেন মন্ত্রী। যদিও এদিন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দাবি করেন, “গ্রামবাসীরা অভাব-অভিযোগ জানায়নি। শুধুমাত্র গঙ্গার ভাঙন (River Erosion) নিয়ে তাঁদের সমস্যা রয়েছে। সে কথা জানিয়েছে। বিষয়টি রাজ্য কেন্দ্রকে জানাক, সেই অনুযায়ী ব্যবস্থা হবে।”

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...