Saturday, April 4, 2026

আজ শুরু তৃণমূলের মেগা কর্মসূচি, দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের দুয়ারে যাবেন দিদির দূতেরা

Date:

Share post:

আজ, বুধবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচিতে আজ থেকে নগর কিংবা প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষের পৌঁছে যাবেন “দিদির দূত”! শহর, নগর, গ্রাম-গঞ্জে ঘুরে শুনবেন মানুষের চাওয়া-পাওয়ার, অভাব-অভিযোগের কথা। মানুষের সঙ্গে একাত্ম হবেন দিদির দূতেরা। দলের কর্মীর বাড়িতে তাদের সঙ্গে ভাগ করে খেতে হবে রাতের খাবার।

আরও পড়ুন:Chandannagar : ‘দিদির দূত’ হয়ে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করলেন ইন্দ্রনীল সেন

গত ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলীয় কর্মিসভা থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। রাজ্যের ২ কোটি পরিবারের ১০ কোটি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে প্রচার অভিযানে নামছেন তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫টি জনমুখী প্রকল্প নিয়ে রাজ্যের শাসক দলের নেতারা কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। গোটা কর্মসূচিকে একটি নির্দিষ্ট ফরম্যাটের উপর সাজিয়েছে তৃণমূল। যার সূত্রপাতে আজ থেকে তৃণমূল নেতাদের সফর ‘অঞ্চলে এক দিন’। যেখানে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, জেলা পরিষদের সদস্য ও দলীয় পদাধিকারীদের কোথায় যেতে হবে, তার তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। ‘স্পেশাল ক্যাটাগরি’ আওতায় নাম আছে গুরুত্বপূর্ণ কয়েকজন তৃণমূল নেতার। জনসংযোগের জন্য নিজের এলাকার বাইরে অন্য এলাকাতেও যেতে হবে জনপ্রতিনিধিদের।


এই কর্মসূচিতে গ্রামের অঞ্চলে গিয়ে কী কী করতে হবে, তার সূচিও দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে, দিনের শুরুতে প্রথমে ধর্মীয় স্থান থেকে আর্শীবাদ প্রার্থনা। যেতে হবে পঞ্চায়েত অফিস, সরকারি হাসপাতালে। এরপর স্থানীয় বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরে অঞ্চলের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন নেতারা। এরপর দিনের দ্বিতীয় ধাপেও জনসংযোগ, সভা করতে হবে নেতাদের। দলীয় কর্মীর বাড়িতে নৈশভোজ সেরে রাত্রিবাস করতে হবে সেখানেই। পরদিন সকালে দলীয় অফিসে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শেষ হবে সফর পর্ব।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...