Sunday, June 21, 2026

ঠান্ডায় জবুথুবু দিল্লি, তাপমাত্রার রেকর্ড পতন!

Date:

Share post:

বঙ্গে শীতের দাপট খানিকটা কমলেও উত্তর এবং উত্তর-পশ্চিম ভারত জুড়ে এখনও কনকনে ঠান্ডা। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ কাবু হয়ে রয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতরের আধিকারিকেরা জানিয়েছেন যে, গত ২৩ বছরে এই নিয়ে তৃতীয় বার তাপমাত্রার পারদপতন হয়েছে। এমনকি, বছরের শুরুতে এত দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ গত দশ বছরেও দেখা যায়নি বলে মৌসম ভবন সূত্রের খবর। বুধবার থেকে কুয়াশার মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:কিছুটা কমল কলকাতার ঠান্ডা, জেলায় জেলায় অব্যাহত শীতের ব্যাটিং

২০১৩ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত এক টানা ৭ দিন রাজধানীর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। ৬ জানুয়ারি দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। ২০০৬ সালেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। এই বছরেও তার হেরফের হয়নি।

জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের ফলে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল ৫০ মিটারেরও কম। ঘন কুয়াশার ফলে দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। বিমান বাতিল হওয়ায় নাজেহাল যাত্রীরা।

মৌসম ভবন জানিয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম টানা ৫০ ঘণ্টা ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে দিল্লি। বৃহস্পতিবার দিল্লিতে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহ জুড়ে শীতের প্রকোপ এমনটাই থাকবে। ১৪ জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...