Monday, April 6, 2026

দিল্লি বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব! গ্রেফতার যাত্রী

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলার গায়ে প্রস্রাব-কাণ্ডের পর এবার দিল্লি বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব।ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত যাত্রীকে। পরে জামিনে মুক্তি পান তিনি। জানা গেছে, অভিযুক্ত যাত্রী মত্ত অবস্থায় বিমানবন্দরেই মূত্রত্যাগ করা শুরু করেন। থামাতে গেলে সহযাত্রীদের হুমকিও দেন বলে অভিযোগ।

আরও পড়ুন:বেঙ্গালুরু থেকে গ্রেফতার এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে দমনগামী বিমান ধরতে এসেছিলেন জৌহর আলি খান। তিনি মত্ত অবস্থায় ছ’নম্বর গেটের সামনে প্রকাশ্যে প্রস্রাব করেন। তাঁকে দেখে থেকে যান অনেকেই। কয়েক জন তাঁকে নিরস্ত করাও চেষ্টা করেন। অভিযোগ, তখন জৌহর খারাপ ব্যবহার করে তাঁদের তাড়িয়ে দেন। ঘটনার কথা জানতে পেরেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে অবশ্য বন্ড দিয়ে জামিনে মুক্তি পান জৌহর।


প্রসঙ্গত, দিন কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মত্ত অবস্থায় সহযাত্রী এক বয়স্ক মহিলার গায়ে মূত্রত্যাগ করে বিতর্কে জড়িয়ে পড়েন শঙ্কর মিশ্র। তা নিয়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর বেঙ্গালুরু থেকে দিল্লি পুলিশ গ্রেফতার করে শঙ্করকে। একটি আমেরিকার বহুজাতিকে চাকরি করতেন শঙ্কর। ঘটনার অভিঘাতে সেই চাকরিও যায় তাঁর। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে কর্তব্যরত কর্মীদেরও বসিয়ে দেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার প্রস্রাব-কাণ্ড।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...