Monday, April 6, 2026

টেটের উত্তরপত্র প্রকাশ করল পর্ষদ, চ্যালেঞ্জ করা যাবে ১৩ থেকে ১৭ জানুয়ারির মধ্যে

Date:

Share post:

প্রাইমারি টেটের উত্তরপত্র প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরি প্রার্থীদের কোনও উত্তরে আপত্তি থাকলে নির্দিষ্ট ফি দিয়ে ১৩ থেকে ১৭ জানুয়ারির মধ্যে চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। গত বছরের ১১ ডিসেম্বর নজিরবিহীন নিরাপত্তায় রাজ্যে অনুষ্ঠিত হয়েছে টেট পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষের মতো। যা ২০১৭ সালের তুলনায় তিনগুণ বেশি!

এর আগে, ২০১৪ সালে প্রাথমিকে টেট ৬টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। পর্ষদকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন ১৮৭ জন চাকরিপ্রার্থী। মামলার রায়ে
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু ক্ষতিপূরণ নয়, মামলাকারীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার টেট পরীক্ষা নেওয়ার একমাসের মধ্যেই উত্তরপত্র প্রকাশ করল পর্ষদ।

পর্ষদ সূত্রে খবর, নিজেদের উত্তরপত্রের কপি সঙ্গে নিয়ে গিয়েছেন টেট পরীক্ষার্থীরা। পর্ষদের ওয়েবসাইটে যে উত্তরপত্র আপলোড করা হয়েছে, সেই উত্তরপত্রের সঙ্গে নিজের উত্তরপত্রটি মিলিয়ে দেখতে পারবেন তাঁরা। যদি কোনও পরীক্ষার্থীর মনে হয়, পর্ষদের উত্তরপত্র কোনও প্রশ্নের উত্তর ভুল আছে, সেক্ষেত্রে ১৩ থেকে ১৭ জানুয়ারির মধ্যে চ্যালেঞ্জ করতে পারবেন। ফি, ৫০০ টাকা। শুধু তাই নয়, পরীক্ষার্থীর দাবি সঠিক প্রমাণিত হলে অবশ্য ফি-এর টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু নির্দিষ্ট সময়সীমার পর আর কোনও প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে টেটের রেজাল্টই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...