Monday, June 8, 2026

লিজে দেওয়া সরকারি জমির নিঃশর্ত মালিকানা দেবে রাজ্য , সিদ্ধান্ত মন্ত্রিসভার

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠকে এবার লিজে দেওয়া সরকারি জমির নিঃশর্ত মালিকানার (Unconditional ownership of leased Government Land) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এই সংক্রান্ত আইন সংশোধনে ছাড়পত্র দিয়ে দিল রাজ্য মন্ত্রিসভা (State Cabinet)। রাজ্যের (West Bengal) আয় বাড়ানর পাশাপাশি এই সিদ্ধান্তের জেরে রাজ্যে শিল্পদ্যোগ বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। এখানেই শেষ নয় যে সব সংস্থা বা উদ্যোগী শিল্পপতিরা (Industrialist) ভাল কাজ করছেন তাঁদের উৎসাহ দিতে এবার পুরস্কারের সিদ্ধান্তও নেওয়া হল এই বৈঠকে।

রাজ্যে শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আনতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার মন্ত্রিসভার বৈঠকে আরও একধাপ এগিয়ে রাজ্যের আয় বাড়ানর দিকেও জোর দেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত, যদি কোনও সংস্থা বা শিল্পোদ্যোগী শিল্পের নামে কম দামে জমি নিয়ে সেই জমি ফেলে রাখে, তাহলে লিজের শর্ত লঙ্ঘনের অভিযোগে সেই জমি ফিরিয়ে নেওয়া হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই শিল্পপতিরা জমির লিজের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। তাঁরা বলেন নিঃশর্ত দলিল পেলে তাঁদের কাজ করতে সুবিধা হবে। সেইমতো বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, শিল্পের জন্য নেওয়া ৯৯ বছরের লিজ হোল্ড জমি এবার থেকে ফ্রি হোল্ড করে দেওয়া হবে। অর্থাৎ যারা ৯৯ বছরের জন্য জমি লিজ পেয়েছিলেন তাঁরা নিঃশর্ত দলিল পেয়ে যাবেন। আর যারা ৩০ বছরের জন্য জমির লিজ পেয়েছিলেন, তাঁরা ৯৯ বছরের জন্য লিজ পাবেন। এদিন এই সংক্রান্ত আইন সংশোধনেরও প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

তবে শুধু লিজের জমি সংক্রান্ত সিদ্ধান্তই নয়, পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবিনেট সূত্রে খবর ফুরফুরা গ্রামীণ হাসপাতালকে ৩০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যা করা হবে। এছাড়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উলুবেড়িয়া, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Jhargram Medical College and Hospital),বারাসাত সরকারি মেডিকেল কলেজ , তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ- এই ৬টি মেডিক্যাল কলেজে ১০২ জন অধ্যাপক নিয়োগ করা হবে। প্রতিটা কলেজে মোট ৬৬ জন সহযোগী অধ্যাপক, ও ১২০ জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে বলেও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...