Sunday, May 17, 2026

বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওড়াল রেল! অবিলম্বে ‘রাজনীতি’ বন্ধের অনুরোধ ব্রাত্যর

Date:

Share post:

ব্যাবেল (Babel) চলচ্চিত্রের গল্পের সঙ্গে তুলনা করে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় মিল পেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি অভিযোগ করেন, বন্দে ভারতের ঘটনা দেখে মনে হচ্ছে, এটা কোনও ফক্করদের গ্যাং-এর কাজ হতে পারে। তবে এমন কাজকে কোনওভাবেই সমর্থন করেননি শিক্ষামন্ত্রী। তিনি বারবার জানিয়েছেন, এই কাজ অত্যন্ত খারাপ। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়াতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি।

পাশাপাশি এদিন ব্রাত্য বসু আরও জানান, এভাবে বাংলাকে ছোট করা হচ্ছে। একটা ট্রেন দুর্ঘটনা যখন হয় সেটা অত্যন্ত দুঃখের কিন্তু যারা মারা যাচ্ছেন তাঁরা কোন রাজ্যের তা সবার আগে খুঁজতে শুরু করি। পাশাপাশি যিনি চালক তিনি আসলে কোন রাজ্যের মানুষ, যিনি গার্ড রয়েছেন তাঁর বাড়িই বা কোন রাজ্যে, কোনও চালকের শিফট বদলানো হয়েছিল কী না? এগুলো নিয়ে আমার মনে হয় কোনও রাজনীতি করা উচিত নয়। প্রশাসনের পদক্ষেপের উপর ভরসা রাখা উচিত।

উল্লেখ্য, গত সোমবারই ফের পাথর হামলা হয় হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেসে। হুগলির চন্দনপুর (Chandanpur) ও বর্ধমানের (Burdwan) মাঝামাঝি পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত হয় সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সি ফাইভ কামরা। তবে পূর্ব রেলের সিপিআরও একলব‌্য চক্রবর্তী উড়িয়ে তিনি বলেন, পাথর ছোড়ার মতো ঘটনার কোনওরকম তথ‌্যপ্রমাণ পাওয়া যায়নি। ট্রেনটির সিসিটিভি ফুটেজ থেকেও কোনওরকম সন্দহজনক বিষয় দেখতে পায়নি রেল পুলিশও। তিনি আরও জানান, সংগৃহীত সিসিটিভির ফুটেজে এলাকা চিহ্নিত হয়েছে হুগলির দাদপুর থানার অন্তর্গত ঘতমপুর গ্রাম। ওই সময়ে লাইনের ধারের যে ছবি সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে, তাতে এমন কোনও ঘটনা চোখে পড়েনি।

আর এই বিষয়েই এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আর্জি জানিয়েছেন পাথর ছোড়া নিয়ে এবার বন্ধ হোক রাজনীতি (Politics)।

 

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...