Friday, April 3, 2026

Twitter: কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ মাস্কের, বন্ধের পথে সিঙ্গাপুরের সদর দফতর!

Date:

Share post:

তবে কী এবার সিঙ্গাপুরের (Singapore) সদর দফতর বন্ধ করে দেওয়ার পথে টুইটার (Twitter)? ইতিমধ্যে কর্মীদের বাড়ি থেকে কাজ (Work From Home) করার কথা বলে দেওয়া হয়েছে। তবে সত্যিই কী এবার বন্ধের হতে চলেছে টুইটারের সিঙ্গাপুরের সদর দফতর (Head Quarter)? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত টুইটারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখে কুলুপ এঁটেছেন মালিক ইলন মাস্কও (Elon Musk)।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর কাণ্ড ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। কখনও ব্যাপক হারে কর্মী ছাঁটাই, কখনও বা আজব সব নিয়ম-নীতি চালু করছেন টুইটারে। আর মাস্কের হাতে দায়িত্ব যাওয়ার পর থেকেই নানা রকম টানাপোড়েন চলছে এই সংস্থায়। ইতিমধ্যে চাকরি খুইয়েছেন বহু মানুষ। স্বভাবতই, প্রশ্ন উঠছে এবার কী পাকাপাকি ভাবে সিঙ্গাপুরে টুইটারের অফিসে তালা পড়তে চলেছে? ইতিমধ্যে তা নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, গত বুধবার সিঙ্গাপুরে টুইটারের অফিসে কর্মরতরা একটি মেল (E Mail) পান। সেই মেলে লেখা ছিল, হাতে বিকেল ৫টা পর্যন্ত সময়। তার মধ্যে অফিস চত্বর ছেড়ে দিতে হবে। বৃহস্পতিবার থেকে বাড়িতে বসেই কাজ করতে হবে। আর এই বয়ানের মেল পেয়েই চরম দুশ্চিন্তায় পড়ে যান কর্মীরা। তা হলে কী আবার ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে? এই প্রশ্ন উঠতে শুরু করে। সিঙ্গাপুরের ক্যাপিটা গ্রিন বিল্ডিংয়ে টুইটারের অফিস। সেই অফিসেও ইতিমধ্যে তালা পড়েছে।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...