Sunday, June 21, 2026

আমি স্বামীজির দেখানো পথের পথিক: সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানিয়ে বললেন অভিষেক

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬১-তম জন্মদিন। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার, উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Shimla Street) স্বামীজির বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, আজ রাজনীতির কারণে আসিনি। বীর সন্ন্যাসী, তরুণ প্রজন্মের আদর্শ। আমি স্বামীজির দেখানো পথের পথিক, ভক্ত। সেই হিসেবেই শ্রদ্ধা জানাতে এসেছি।

সিমলা স্ট্রিটে বিকেকানন্দের মূর্তিতে মালায় দেওয়া পাশাপাশি, সেখানকার শিবমন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি, রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার প্রতিকৃতিতেও মালা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘুরে দেখেন পুরো বাড়ি। বাড়িতে স্বামীজির ছবির অদলবদলও চোখ এড়ায়নি তাঁর।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, তিনি রাজনীতির কোনও কথা বলতে আসেননি। বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে এসেছেন। মহারাজদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নতুন বছরের শুভেচ্ছা জানান অভিষেক। সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, তাপস রায়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে জাতীয় যুব দিবস (National Youth Day) পালন করছে তৃণমূল।

 

 

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...