Sunday, June 21, 2026

শুভেন্দুর ‘ভেজাল হিন্দু’ ! মন্তব্যে আদালতের হস্তক্ষেপ দাবি কুণালের

Date:

Share post:

ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, হিন্দু- মুসলমান-খ্রিস্টান যারা ভাগ করছেন তারা দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন। শুভেন্দু অধিকারীকে মহামান্য আদালতে যারা রক্ষাকবচ দিচ্ছেন, তারা সুয়োমোটো কেসগুলো করুন।‘মুসলিম ভোট’ বলে যে মন্তব্য করা হচ্ছে এটা কোন ধরনের ভাষা ? সেই প্রশ্ন তোলেন কুণাল। তার সাফ কথা, আমরা কী এই জন্য রাজনীতি করতে এসেছি?

শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য প্ররোচনা দিচ্ছেন, স্পষ্ট অভিযোগ কুণালের। কেন আদালত ব্যবস্থা নেবে না ? সে প্রশ্নও তোলেন তৃণমূল মুখপাত্র। কুণাল দাবি করেন, বিরোধী দলনেতা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করছেন। এতে মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে, ছড়াতে পারে হিংসাও। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আদালতের। শুভেন্দু অধিকারীর ‘ভেজাল হিন্দু’ মন্তব্য নিয়ে ঘুরিয়ে তোপ দাগেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক।

কুণাল বলেন, “আমি বিচারপতি রাজাশেখর মান্থাকে অনুরোধ করব, আপনি স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিন। এটা হেট স্পিচের মধ্যে পড়ে। আপনার চেয়ার থেকে দোষ হিসাবে বিবেচনা করে ব্যবস্থা নিন।” রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের মতে, নন্দীগ্রামের সভায় সাংবাদিকদের সামনে যে ভাবে বিরোধী দলনেতা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়, এর জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

যারা শুভেন্দুকে রক্ষাকবচ দিচ্ছেন তারা কাকে রক্ষা করছেন ? সমাজের ঐক্য সম্প্রীতিকে রক্ষা করার দায়িত্ব তাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, রামকৃষ্ণ সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন যা আমাদের বিস্মিত করে আজও। আর বিজেপি উগ্র জাতীয়তাবাদের, ধর্মের ভেদাভেদের কথা বলে। এদের কোনও অধিকার নেই এই বিষয়ে কথা বলার। শুভেন্দু অধিকারী, বিজেপি, এরা হিন্দুত্বের নামে কলঙ্ক। এরা হিন্দুত্বটাকে ব্যবহার করে শুধুমাত্র ভোটের জন্য, মানুষের জন্য নয়।

 

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...