Saturday, April 4, 2026

আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা মহারণ, তৈরি ক্রিকেটের নন্দনকানন

Date:

Share post:

আজ ক্রিকেটের নন্দনকাননে ভারত-শ্রীলঙ্কা মহারণ। টি-২০ সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে দল। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে রোহিত শর্মার ভারত।

ইডেনে রোহিত-বিরাট শো দেখার জন্য শহরও জেগে উঠেছে। বুধবার দুপুর থেকেই ইডেনের বাইরে জড়ো হয়েছিলেন উৎসাহী ক্রিকেটপ্রেমীরা। আশায় ছিলেন, যদি বিরাট, রোহিতরা মাঠে আসেন। মঙ্গলবার রাতে ম্যাচ খেলায় বুধবার দু’দলের অনুশীলন ছিল না।

এদিকে সিএবি অবশ্য ম্যাচ আয়োজনে কোনও ত্রুটি রাখতে চায় না। অফ ফর্ম কাটিয়ে পর পর দু’টি ওয়ান ডে’তে সেঞ্চুরি করে অনেকদিন পর ইডেনে নামছেন বিরাট। ভক্তরাও ইডেনে বিরাট-শো দেখতে মুখিয়ে। ইডেনের বরপুত্র রোহিতের সমর্থকরাও রো-হিট দেখতে চান।

সিএবি জানিয়ে দিয়েছে, শীতের শহরে ক্রিকেট উৎসবের সাক্ষী থাকতে ২৭ হাজার দামের টিকিট বিক্রি হয়েছে। প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আবার জানিয়ে দিলেন, প্রায় হাউসফুল থাকবে ইডেন। ৫০ থেকে ৫৫ হাজার দর্শকের উপস্থিতি আশা করছে সিএবি। ম্যাচের বিরতিতে ওয়ান ডে বিশ্বকাপের মহড়া হিসেবে লেজার শো থাকছে। সঙ্গে পেলের ক্লিপিংস। ইডেন-বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...