Friday, March 27, 2026

হরিপালে বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরণ করলেন সাংসদ অপরূপা পোদ্দার

Date:

Share post:

সবসময় তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হলো না। রাজ্যে যখন জাঁকিয়ে পড়েছে শীত, তখন অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। নিজস্ব উদ্যোগে হরিপাল বিধানসভার বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দিলেন।

বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিপাল বিধানসভার বিভিন্ন জায়গায় তিনি বাড়ি বাড়ি ঘুরে মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেন।

গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র, গরম চাদর ,কম্বল উপহার হিসেবে তুলে দেন। তার কাছ থেকে শীতের মরসুমে এই উপহার পেয়ে যারপরনাই খুশি সবাই।সাংসদের দাবি, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি হরিপাল বিধানসভা এলাকার উন্নয়নে সাংসদ তহবিল থেকে ২ কোটি ৪২ লক্ষ ৮২ হাজার ২৫৩ টাকা দিয়েছেন।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...