Monday, April 6, 2026

মেলবোর্নে হিন্দু মন্দিরে মোদি-ভারতবিরোধী স্লোগান ঘিরে চাঞ্চল্য  

Date:

Share post:

হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নে। অভিযোগের তির স্থানীয় খলিস্তানিদের বিরুদ্ধে। তবে শুধু হামলাই নয়, পরে ভারতবিরোধী স্লোগান লেখা হয় মন্দিরের দেওয়ালে। লেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগানও। স্থানীয় প্রশাসনের মতে, মেলবোর্নের এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে এক খলিস্তানি (Khalistani) জঙ্গির অনুগামীরা।

জানা গিয়েছে মঙ্গলবার মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে (Swaminarayan Temple) হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি জঙ্গি ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। পৃথক খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা।

মঙ্গলবার স্থানীয় বাসিন্দারাই সকালে উঠে মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান দেখতে পান। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, আমি সকালে উঠে মন্দিরে গিয়ে দেখি হিন্দু বিরোধী স্লোগানে দেওয়াল ভরে গিয়েছে। খলিস্তানিরা যেভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করেছে, তা দেখে আমার ভয় লাগছে। পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা করেছে মন্দির কর্তৃপক্ষও।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মেলবোর্নের জনপ্রতিনিধি ইভান মুলহল্যান্ডও এই হামলার নিন্দা করেছেন। জানা গিয়েছে, ইতিমধ্যে মেলবোর্নের হিন্দুরা সম্মিলিতভাবে এই হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত বছর থেকেই অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে হামলা হচ্ছে, এই মর্মে পুলিশ ও সাংসদদের কাছে অভিযোগ জানানো হয়েছে।

 

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...