Saturday, April 11, 2026

শুভেন্দুর হুমকির পরই আবাস যোজনার কাজকর্ম খতিয়ে দেখতে রাজ্যে ফের কেন্দ্রীয় দল

Date:

Share post:

হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার একসপ্তাহের মধ্যেই আবাস যোজনার কাজকর্ম খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। মোট দশটি জেলায় যাবেন তাঁরা। দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা পরিদর্শনে কেন্দ্রীয় দল।

আরও পড়ুন:আবাস যোজনায় BJP সাংসদের বাবা ও বিধায়কের স্ত্রী, তালিকা তুলে সরব তৃণমূল

নবান্ন সূত্রে খবর,  কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যের তরফে পূর্ণ সহযোগিতা করা হবে। গত সপ্তাহেই রাজ্যে আসেন ছয়জন কেন্দ্রীয় আধিকারিকের প্রতিনিধি দল। দুটি দলে ভাগ হয়ে তাঁরা দুটি পৃথক জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র বাড়ির কাজ পরিদর্শন করেন। প্রতিটি দলে ছিলেন তিনজন করে আধিকারিক। যে দুটি জেলা কেন্দ্রীয় দল ঘুরে দেখতে, সেগুলি হল পূর্ব মেদিনীপুর ও মালদা। কেন্দ্রের তরফে চিঠিতে কোন কোন আধিকারিক কোন জেলায় যাবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।


গত সপ্তাহেই রাজ্যের দু’টি জেলায় ঘুরে গিয়েছে কেন্দ্রীয় দল। এবার বাংলার ১০টি জেলায় আবাস-পরিস্থিতি ঘুরে দেখার জন্য আবার পাঁচটি অনুসন্ধানী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রশাসনিক মহলে,  অনুমোদন মিললেও বাড়ি তৈরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দের বদলে আবারও নতুন দল আসছে। ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির কাজ শুরুই করতে পারেনি রাজ্য সরকার।এদিকে আবাস যোজনার নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কাঠগড়ায় নাম উঠছে তৃণমূল-বিজেপি সহ সিপিএমএর । এবার সেই কাজকর্ম খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল।

 

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...