Saturday, March 14, 2026

আজ লাল-হলুদের সামনে জামশেদপুর, জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আধাঁর ঘুচিয়ে আলোর খোঁজে ইস্টবেঙ্গল। ওড়িশার বিরুদ্ধে মরশুমে দ্বিতীয় হারের পর ঘরের মাঠে জয়ের খোঁজে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। আজ শুক্রবার যুবভারতীতে ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর। প্রথম পর্বে জামশেদপুরের মাঠে জিতেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে যুবভারতীতে নামবে স্টিফেনের দল।

ইস্টবেঙ্গলকে স্বস্তি দিয়েছেন ক্লেটন সিলভা। ওড়িশা ম্যাচে পাওয়া চোট গুরুতর নয় ব্রাজিলীয় স্ট্রাইকারের। ৮ গোল করে যুগ্মভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা ক্লেটন। তাঁকে সামনে রেখেই পঞ্চম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল। তবে ওড়িশা ম্যাচে চোট পাওয়া হিমাংশু জাংড়া লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে। স্টিফেন বললেন, ‘‘জামশেদপুরে গিয়ে আমরা কিছু পয়েন্ট নিয়ে এসেছিলাম। এবার নিশ্চয় ওরা তৈরি হয়ে এসেছে। তাই ম্যাচটা কঠিন হবে। দলের ছেলেদের অনেকরকম মোটিভেশন আছে। কেউ চুক্তির মেয়াদ বাড়াতে চায়। কেউ অন্য ক্লাবের প্রস্তাব পেতে চায়।’’

এদিকে, লাল-হলুদের নতুন বিদেশি জাক জার্ভিস দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন। কিন্তু ক্লাবের উপর থেকে রেজিস্ট্রেশন ব্যান না উঠলে ম্যাচ খেলতে পারবেন না।

spot_img

Related articles

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...