Friday, June 5, 2026

প্রয়াত আরজেডি নেতা শরদ যাদব, শোকপ্রকাশ মমতা ও অভিষেকের

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরজেডি নেতা শরদ যাদব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। বৃহস্পতিবার টুইটারে শরদ যাদবের মৃত্যুর খবর জানান তাঁর কন্যা সুভাষিণী। টুইটারে তিনি লিখেছেন, ‘‘বাবা আর নেই।’’শরদ যাদবের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বৃহস্পতিবার টুইটারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শ্রী শরদ যাদবের মৃত্যুর খবর শুনে আমি ভারাক্রান্ত। একজন দৃঢ়চেতা রাজনীতিবিদ এবং অত্যন্ত সম্মানিত সহকর্মী, তিনি এবং তাঁর কাজ সকলের মধ্যে বেঁচে থাকবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা রইল।’


পাশাপাশি শরদ যাদবের প্রয়াণে শোকপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘শরদ যাদব চিরকাল অনুকরণীয় নেতৃত্ব হয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।এই কঠিন সময়ে আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি’
Embed Code

You’re Temporarily Blocked

It looks like you were misusing this feature by going too fast. You’ve been temporarily blocked from using it. If you think this doesn’t go against our Community Standards let us know.


Embedly Footer Logo


প্রসঙ্গত,লোকসভায় ৭ বারের সাংসদ ছিলেন শরদ যাদব। রাজ্যসভায় ৩ বারের সাংসদ ছিলেন এই প্রবীণ নেতা। ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেডিইউয়ের জাতীয় সভাপতি ছিলেন তিনি। দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় শরদকে। ২০১৮ সালে তিনি নিজের দল গঠন করেন। নামকরণ করা হয় ‘লোকতান্ত্রিক জনতা দল’। যদিও দু’বছর পর দলটি লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে মিশে যায়।

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...