Monday, June 15, 2026

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে খাবার-বিতর্ক, মোক্ষম জবাব দিলেন শতাব্দী

Date:

Share post:

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের সংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। অভিযোগ, তিনি নাকি দলের কর্মী-সমর্থকদের পাশে খেতে বসেও না খেয়ে উঠে গিয়েছেন। ঘটনার ভিডিও ভাইরাল (Video Viral) করে আসরে নামে বিরোধীরা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে, এর মোক্ষম জবাব দিয়েছেন খোদ তৃণমূল সাংসদ। স্পষ্ট জানিয়েছেন, তার আগেই ওই তৃণমূল কর্মীর বাড়ির ভিতর বসে খেয়েছেন তিনি। অন্য কর্মীদের বাড়িতেও খেয়েছেন। সুতরাং সেই অবস্থায় তাঁর কাছে আবার খাওয়া সম্ভব ছিল না। তিনি খাবার নষ্ট করতে চাননি বলেই পাতে হাত দেননি।

শুক্রবার, বিষ্ণুপুর এলাকার তেঁতুলিয়া গ্রামে তৃণমূলের (TMC) এক কর্মীর বাড়ির উঠোনে দুপুরের খাবারের আয়োজন করা হয়। মেনু ছিল ভাত, ডাল, তরকারি, মাছ, পাঁঠার মাংস। কর্মসূচি সেরে সেখানে যান শতাব্দী। দলীয় কর্মীদের অনুরোধে খেতে বসেন শতাব্দী। কিন্তু না খেয়ে তিনি উঠে পড়েন তিনি। এই ভিডিও দেখি হইচই শুরু করে বিরোধীরা কিন্তু বাস্তব হল, ওই কর্মীর বাড়ির ভিতরে গিয়েই খাওয়াদাওয়া করেছেন তৃণমূল সাংসদ। ফলে দ্বিতীয়বার আবার তার পক্ষে ওইখানে বসে খাওয়াটা সম্ভব ছিল না। আর তিনি যদি ওই থালা থেকে অল্পও খেতেন তাহলেও খাবার বাকি খাবার নষ্ট হত। তিনি খাবার নষ্ট করতে চাননি বলেই পাতে হাত দেননি।

তৃণমূল সুপ্রিমোর দূত হয়ে যাঁরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাঁদের ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। নিজেদের সুখ-দুঃখের কথা তাঁরা ভাগ করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঠানো প্রতিনিধিদের সঙ্গে। এটাতেই আরও কোণঠাসা হয়ে পড়ছে বিরোধীরা। সেই কারণেই নানা অজুহাতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিকে ঘিরে বিতর্ক ছড়াতে চাইছে তারা- মত রাজনৈতিক মহলের।

 

 

 

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...