Monday, April 6, 2026

উধাও কনকনে শীত! পৌষসংক্রান্তিতে পর ফের তাপমাত্রার বড় পতন

Date:

Share post:

সকাল থেকেই মেঘলা আকাশ। যার জেরে একধাক্কায় অনেকটাই কমল শীত। আগামী ২-৩ দিনে ঠান্ডা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।অর্থ্যাৎ, পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডায় পিঠে পুলি খাওয়ার আনন্দ কমছে।

আরও পড়ুন:গেরুয়া সন্ত্রাস কবলিত ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ নিয়ে আগরতলায় মুখ্য নির্বাচন কমিশনার

আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা গড়াতেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে কমেছে উত্তুরে হাওয়ার দাপট।তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও এর প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যেই থমকে গিয়েছে তাপমাত্রা। কয়েকটি জেলায় পারদ ঊধর্বমুখী। অবশ্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও দার্জিলিং-কার্শিয়াঙের মতো জেলাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে।

 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...