Tuesday, June 9, 2026

আদিবাদী মহিলাদের শ্লীলতাহানি, বিজেপি নেতার হয়ে মধ্যস্থতা করতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

Date:

Share post:

মহিলাদের শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে হীরাপুর থানার (Hirapur Police Station) কেরাডিহি। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলারা সবাই আদিবাসী (Tribal)। বাদনা পরবের উৎসবে যোগ দিতে এসেছিলেন তাঁরা। সেখানেই বিজেপির (BJP) জেলা কমিটির সদস্য গণেশ মার্ডির(Ganesh Mardi) সঙ্গে তাঁদের বচসা বাঁধে।

অভিযোগ, বিজেপি নেতা গনেশ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আচমকা মহিলাদের উপর চড়াও হয়ে মারধর ও শ্লীলতাহানিও করেন। তাতেই অসুস্থ হয়ে পড়েন এক আদিবাসী বধূ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে আদিবাসী সমাজে। অভিযুক্ত ওই বিজেপি নেতার বাড়িতে দলবেঁধে চড়াও হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দলীয় নেতার পাশে দাঁড়াতে কেরাডিহিতে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁকে দেখে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আদিবাসীরা। কার্যত তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। শেষে গাড়ি ঘুরিয়ে চলে যান অগ্নিমিত্রা। পরে পুলিশ নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা গণেশ সহ চারজনকে গ্রেফতার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...