Friday, April 3, 2026

রাজ্যের টাকা বন্ধের নয়া কৌশল, মিড-ডে মিলের হিসেব নিতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল

Date:

Share post:

বাংলার বিজেপি (BJP) নেতৃত্ব তৃণমূল সরকারের (TMC) সমালোচনায় এতটাই মত্ত, যে একের পর এক চিঠি লিখে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বাংলায় আনার চেষ্টা করেছেন তাঁরা। সেই ঘটনার জেরেই ফের বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, এবার টার্গেট মিড ডে মিল (Mid Day Meal)। প্রধানমন্ত্রী শক্তি মিশনের অন্তর্গত এই প্রকল্পে কত খরচ হচ্ছে তার হিসেব চাইতে জানুয়ারিতেই রাজ্যে কেন্দ্রীয় দল(Central Team)। ইতিমধ্যেই রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের তরফে ২০ জানুয়ারি তারিখটি ঠিক করা হলেও রাজ্য (Government of West Bengal) সম্মতি দিলে তবেই অফিসিয়ালি এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে বলে খবর।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বারবার কেন্দ্রের টাকা যাতে পশ্চিমবঙ্গ সরকার না পায় সেই নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই জানিয়েছেন যে কেন্দ্র থেকে প্রাপ্য টাকা না মেলায় একাধিক প্রকল্প আটকে রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করার জন্যই বাংলার মানুষের কথা না ভেবে, একের পর এক প্রকল্পের বরাদ্দ আটকে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি সরকার। মিড ডে মিলের জন্য যে সামান্য টাকা কেন্দ্র দেয় তাতে পড়ুয়াদের পেট ভরা খাবার দিতে সমস্যায় পড়েন মিড ডে মিলের কর্মী ও আধিকারিকরা। এবার সেই টাকাতেও কোপ বসাতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মিড-ডে মিলের খাবারের গুণগত মান পরীক্ষা করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। পুষ্টি বিশারদ, চিকিৎসক, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক হবে।সরেজমিনে পরিদর্শন করবে প্রতিনিধি দল। ইতিমধ্যেই গোটা বিষয়ের উল্লেখ করে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...