Saturday, June 13, 2026

এক ধাক্কায় পাঁচ ডিগ্রি বাড়ল পারদ, সংক্রান্তির সকাল সন্ধ্যায় ‘ভ্যানিশ’ শীত

Date:

Share post:

শুক্রবারের দুপুর থেকেই সোয়েটার জড়িয়ে অস্বস্তিতে পড়েছিলেন কলকাতাবাসী (Kolkata)। সন্ধ্যার পর অনেককেই ঘর্মাক্ত হতে হয়েছে। তাপমাত্রা যে কিছুটা বাড়বে সেই পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। তবে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করল, তা বোধহয় আশা করেননি দক্ষিণ বঙ্গবাসী(South Bengal)। পৌষ সংক্রান্তিতে এমন আবহাওয়া খুব একটা আশা করা যায় না, বলছেন হাওয়া অফিসের (Alipore Weather Department) কর্তারা। শুধু বাংলা নয় এক ধাক্কায় বাড়ল দিল্লির তাপমাত্রাও (Delhi Temperature)।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কার্যত শীতঘুমে চলে গিয়েছে শীত (Winter)।শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ক্রমশ উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ছে, সেই কারণেই আপাতত বন্ধ পারদ পতন। তবে এখনই শীত-বিদায় নয়। ঝঞ্ঝা সরলে ধীরে ধীরে ঠান্ডার দাপট বাড়ার আশা করছেন আবহাওয়াবিদরা।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...