Saturday, March 14, 2026

দুই ভাই যু*দ্ধের ময়দানে, শান্তির বার্তা নিয়ে মস্কো থেকে গঙ্গাসাগরে রুশ সন্ন্যাসী

Date:

Share post:

প্রতিপক্ষ ইউক্রেন (Ukraine)। যুদ্ধের ময়দানে দুই ভাই বন্দুক কাঁধে নিয়ে জীবন বাজি রাখে। কিন্তু বছর ৩৪–এর কিরিঞ্চি চন্দ্র চাইছেন শান্তি (Peace)। যুদ্ধ থেকে তাঁরা অনেক দূরে। বরং যুদ্ধ নয়, বিশ্বশান্তি কামনায় রাশিয়ার মস্কো (Moscow) থেকে সোজা গঙ্গাসাগর (Gangasagar) মেলাতে হাজির ইস্কন ভাবধারায় বিশ্বাসী রুশ সন্ন্যাসী কিরিঞ্চি চন্দ্র।

গঙ্গাসাগর মেলাতেই তাঁর রুশ–বন্ধু, বছর ৪০–এর সর্বশ্বরানন্দও শান্তির কথা। ইউক্রেনের বিশ্বম্ভর দাস তো তাঁদের বন্ধু। তিনিও সন্ন্যাসী। কৃষ্ণ–নামে মজে একসঙ্গেই রয়েছেন গঙ্গাসাগর মেলায় ইস্কনের ছাউনিতে। এদিকে ইস্কন সূত্রে খবর, এবার গঙ্গাসাগর মেলায় ১৫টি দেশ থেকে ৬০ জন বিদেশি সন্ন্যাসী গঙ্গাসাগর মেলায় এসেছেন। তবে এখনও কিরিঞ্চি–বিশ্বম্ভরদের মতো কয়েকজন এখনও আছেন মেলায়।

তাঁদের একটাই কামনা, যুদ্ধ নয় শান্তি। যুদ্ধের খবর তাঁরাও পাচ্ছেন নিয়মিত। তবু রুশ–ইউক্রেন বৈরিতা ভুলে সারাক্ষণ বিশ্বশান্তি, সংহতি ও বিশ্বভ্রাতৃত্ববোধের চিন্তায় মগ্ন তাঁরা। কিরিঞ্চি, বিশ্বম্ভর বা সর্বশ্বরানন্দ তাঁদের আসল নাম নয়। প্রায় দেড়-দু দশক ধরে ইস্কনের মন্ত্রে দিক্ষিত হয়ে এই নাম গ্রহণ করেছেন।

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...