Wednesday, June 24, 2026

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির অফিসে ফোন করে খু*নের হুমকি! তদন্তে পুলিশ, বাড়লো নিরাপত্তা

Date:

Share post:

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করির(Nitin Gadkari) অফিসে ফোন করে খুনের হুমকি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীর নাগপুরের(Nagpur) অফিসে একাধিকবার ফোন করে খুনের হুমকি দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়ানো হয়েছে অফিসের নিরাপত্তা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে ফোন আসে। প্রথম ফোনটি আসে সকাল ১১.৩০ মিনিট নাগাদ। কেন্দ্রীয় মন্ত্রীকে খুন এবং বোমা মেরে তার অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মিনিট দশ এরপর ফোন করে একই হুমকি দেয় দুষ্কৃতী। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অফিসের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। অভিযোগে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে আসে নাগপুর পুলিশ। নাগপুরের ডিসিপি রাহুল মাদানে (Rahul Madane) জানিয়েছেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর দফতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে তাঁর সব কর্মসূচিতে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে অফিসে খুনের হুমকি ফোনগুলি এসেছিল, সেখান থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই নীতীন গড়করির বাড়ি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর বাড়িতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...