Wednesday, June 24, 2026

জোটবদ্ধ হয়ে বাংলাকে বদনামের চেষ্টা! CPIM-BJP-এর স্বরূপ প্রকাশ্যে আনলেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

বাংলায় রাম ও বাম (CPIM-BJP) এক। এটা সব সময় প্রমান হয়ে যাচ্ছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election) সময় থেকেই সিপিএম ও বিজেপি একসঙ্গে জোটবদ্ধ হয়েছে। নির্বাচনের ফলেও দেখা গিয়েছে সিপিএম-এর ভোট গেছে বিজেপির ভোটব্যাঙ্কে। এখন সিপিএম ও বিজেপি এক হয়ে তৃণমূল (TMC) ও বাংলাকে (West Bengal) বদনাম করে যাচ্ছে। সিপিএম ও বিজেপির আঁতাত নিয়ে এবার মুখ খুললেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)।

তিনি আরও জানান, সিপিএম-এর শীর্ষ নেতৃত্বের দাবি বিজেপির নীতির সঙ্গে তাদের কোনও মিল নেই। আসলে এগুলো শুধু কথার কথা। সিপিএম বলে বাংলায় কিছু নেই। আর সিপিএম-এর কর্মী সমর্থকরা তাঁদের কোনও নেতার কথায় আর কাজ করে না এবং কথা শোনেও না। বিজেপি নেতারাও বাইরে যে যাই বলুন তাঁরা নিজেরাই সিপিএম এর সঙ্গে চুক্তি করে নিয়েছে এবং তৃণমূল আর বাংলার বদনাম করতে উঠেপড়ে লেগেছে।

কয়েকদিন আগেই চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সুগন্ধা গ্রামপঞ্চায়েতে (Sugandha Panchayat) বিজেপির ডেপুটেশন (Deputation) কর্মসূচিতে দলীয় পতাকা নিয়ে সামিল হতে দেখা গিয়েছে সিপিএম কর্মী সমর্থকদের। আর এই চিত্রই প্রমাণ করে দেয় বাংলায় রাম ও বাম বলে আলাদা কিছু নেই।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...