Tuesday, April 7, 2026

জামশেদপুরের বিরুদ্ধে ম‍্যাচ হেরে হতাশ স্টিফেন

Date:

Share post:

শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। দ্বিতীয়ার্ধে দু’গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। আর এতেই হতাশ ইস্টবেঙ্গলের হেডস‍্যার স্টিফেন কনস্ট‍্যান্টাইন।

এই হারের পর স্টিফেন বলেন, “সেরা ছয়ে যাওয়া এখন খুবই কঠিন মনে হচ্ছে। পরের ম্যাচে আমাদের হায়দরাবাদের মুখোমুখি হতে হবে। এই ম্যাচটা আমাদের পক্ষে মোটেই সোজা ছিল না। সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কারণ, ওঁদের আরও ভাল কিছু প্রাপ্য ছিল। ব্যক্তিগত ভুলের জন্য আরও একটা ম্যাচে আমাদের হার মানতে হল। কেউ বলতে পারবে না যে, আমরা সুযোগ তৈরি করতে পারিনি। গোলরক্ষক একাধিক সেভ করেছে। কিন্তু প্রতিপক্ষের গোলের সামনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি আমাদের ছেলেরা। তারই মাশুল দিতে হয়েছে।”

গত দুই মরশুমের চেয়ে বেশি সংখ্যক ম্যাচ জিতেও লিগ টেবলের দশ নম্বরে ইস্টবেঙ্গল এফসি। এই প্রসঙ্গে লাল-হলুদ কোচ বলেন , “খুবই হতাশাজনক এই পারফরম্যান্স। মরশুমের শুরুতেই বলেছিলাম, এমনটাই হতে পারে। তাও চারটি ম্যাচে জিতেছি আমরা। কিন্তু এটাই যথেষ্ট নয়। এখন আমাদের কিছু নতুন ফুটবলার দরকার। আমরা অনেক দেরিতে সবকিছু শুরু করেছি। তবে এখন এগুলোকে অজুহাত বলে মনে হতে পারে। তবে কাউকে দোষারোপ করব না। আমাদের এগিয়ে যেতে হবে।”

এ দিন ১২ মিনিটের মাথায় ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী। এই নিয়ে লিগে নবম গোল করলেন ক্লেটন। কিন্তু এই গোলের সুফল পাননি ট্র্যাজিক হিরো ক্লেটন। ক্লেটনকে নিয়ে বলতে গিয়ে ক্লাবের প্রতি অভিমানের সুর শোনা যায় কোচের গলায়। যখন বলেন, “ক্লেটন সিলভার ওপর আমরা অনেকটা নির্ভর করি ঠিকই, তবে আমাদের দলটা ওয়ান ম্যান আর্মি, এ কথা মানতে রাজি নই। ক্লেটনকে তো গোলের পাসটা বাড়াতে হবে কাউকে। আমাদের সে রকম খেলোয়াড় হাতে আছে। সে আজকের ম্যাচে খেলার জন্য তৈরিও ছিল। কিন্তু প্রশাসনিক জটিলতায় তাকে সরকারি ভাবে পাওয়া যাচ্ছে না। কয়েকজন ভারতীয় খেলোয়াড়কেও বাছা হয়েছিল। কিন্তু তাদের বাছাই করা আর দলে নেওয়ার মধ্যে অনেক দূরত্ব রয়েছে। জানুয়ারির মাঝামাঝি হয়ে গেল, আমরা একজনকেও আনতে পারলাম না। কিন্তু জামশেদপুর তিনজন নতুন খেলোয়াড় নিয়ে চলে এসেছে।”

যতদিন না নতুন খেলোয়াড়রা দলে যোগ দিচ্ছেন, তত দিন উন্নতি হওয়া সম্ভব নয় বলে জানালেন স্টিফেন। এই নিয়ে তিনি বলেন,”এটাই এখন আমাদের কঠিন বাস্তব। আমাদের এখন তরতাজা খেলোয়াড় খুবই দরকার। এখনও সপ্তাহ দুয়েক সময় হাতে রয়েছে। পরের মরশুমের জন্য নিজেদের তৈরি করতে গেলে নতুন কয়েকজনকে লাগবে।”

আরও পড়ুন:এক গোলে এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...