Friday, April 3, 2026

বিপাকে গঙ্গাসাগর যাত্রীরা, কুয়াশার কারণে বন্ধ ভেসেল পরিষেবা

Date:

Share post:

আজ সন্ধে থেকেই মকর সংক্রান্তির পূণ্য লগ্ন শুরু হয়ে যাচ্ছে। ভিড় বাড়ছে গঙ্গাসাগর (Gangasagar Mela Complex) তীরে। তবে এবার বিপাকে পড়লেন যাত্রীরা । কুয়াশার কারণে বন্ধ লঞ্চ পরিষেবা (Vessel Service)। মিলেনিয়াম পার্ক (Millenium Park) থেকে বেনুবন পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ছিল বেসরকারি সংস্থার। সেই মতো অনলাইনে টিকিট কেটেছিলেন যাত্রীরা। কিন্তু আজ সকাল থেকে সেই সংস্থার টিকিট কাউন্টার বন্ধ থাকায় ক্ষুব্ধ তীর্থযাত্রীরা। ২২১ জন সাগর যাত্রী কী করে যাবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঘন কুয়াশা থাকায় ডায়মন্ড হারবার এর কাছাকাছি আটকে যাচ্ছে ভেসেল পরিষেবা। এই মুহূর্তে লট নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল চলছে না। দৃশ্যমানতা কম থাকায় মুড়িগঙ্গায় কোন ভেসেল যাচ্ছে না, ফলে চিন্তায় পড়েছেন গঙ্গাসাগর যাত্রীরা। সংস্কার তরফ থেকে বিকল্প ব্যবস্থা দেয়া হয়েছে বলেই জানিয়েছেন কর্ণধার। মনে করা হচ্ছে পরিস্থিতির স্বাভাবিক হলে ভেসেল ছাড়ার ব্যবস্থা করা হতে পারে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...