Monday, March 16, 2026

সেলিমের নেতৃত্বে শাসনের রাস্তায় লাল নিশানের মিছিল, অনুপস্থিত মজিদ মাস্টার

Date:

Share post:

১২ বছর পরে লাল নিশান উড়ল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনের পথে। তবে বামেদের মিছিলে ডাক পেলেন না শাসনের এক সময়কার দাপুটে নেতা মজিদ মাস্টার। খড়িবাড়ি বাজার থেকে কুলুপারা বাজার পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ মিছিলে পা মেলান CPIM-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim), জেলা নেতা পলাশ দাস, মহিলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, ছাত্রনেতা ময়ূখ বিশ্বাস-সহ জেলা নেতৃত্ব।

একসময়ে বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত শাসন। তবে সেসব এখন অতীত। যে মজিদ মাস্টার সেই সময় শাসন দাপিয়ে বেড়াতেন এখন তিনি নিজের ক্ষেতের সবজি হাটে বিক্রি করেন। এদিনের মিছিলে বাম নেতৃত্বের পাশে দেখা যায়নি তাঁকে। এ বিষয়ে মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে, তিনি সুকৌশলে বিষয়টি এগিয়ে যান। তবে দীর্ঘদিন পরে শাসনে লাল ঝাণ্ডা দেখে বামেরা উৎসাহিত হলেও রাজনৈতিক মহলের মতে, এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়বে তা বলা কঠিন। কারণ এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে সিপিআইএম তথা বামেদের সভা এবং মিছিলে জনসমাগম দেখে অতি উৎসাহী হয়ে পড়েছিলেন বাম কর্মী-সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতেই থাকতে হয় বামেদের। এবার শাসনের লাল ঝাণ্ডার মিছিল পঞ্চায়েত ভোটে কোনও প্রভাব ফেলতে পারে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন- শহর বাঁচাতে জলাভূমির সংরক্ষণ জরুরি! বিশেষ পরিকল্পনা রাজ্যের

 

 

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...