Tuesday, March 31, 2026

অসম রা*ইফেলসের কাছে আত্মসমর্পণ KLO প্রধান জীবন সিংহের

Date:

Share post:

অসম রাইফেলসের (Assam Ri*fles) কাছে আত্মসমর্পণ করলেন কামতাপুরী লেবেরেশন অর্গানাইজেশন (KLO) প্রধান জীবন সিংহ (Jiban Singha)। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, শুক্রবারই আত্মসমর্পণ করেছেন তিনি। সূত্রের খবর, ভারত-মায়ানমার সীমান্ত (Indo Myanmar Border) দিয়ে নাগাল্যান্ডের লোঙ্গা এলাকায় ঢোকেন KLO প্রধান। সেখানেই অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করেন তিনি। সেখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় আধা সেনা বা স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

 

KLO-র দুই শীর্ষ নেতা কৈলাশ কোচ এবং তাঁর স্ত্রী জুগলি পাঁচ মাস আগে বাংলার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার পর থেকেই জীবনের আত্মসমর্পণের সম্ভাবনা বাড়ছিল। কয়েকদিন আগেই তাৎপর্যপূর্ণ টুইট করেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। শান্তি আলোচনায় KLO প্রধান রাজি বলে দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। বাংলার বাইরে উত্তর-পূর্বের একাধিক রাজ্যে নাশকতামূলক ঘটনায় নেপথ্যে KLO-র হাত রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির। সেই আবহে জীবন সিংহের আত্মসমর্পণকে বড় সাফল্য বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...