Wednesday, April 8, 2026

মকর সংক্রান্তিতে ‘নিখোঁজ’ শীত! একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা

Date:

Share post:

পৌষ সংক্রান্তির আগেই বঙ্গজুড়ে ক্রমেশ উধাও হতে শুরু করেছিল শীতের আমেজ। তবে মকর সংক্রান্তির দিন ঠান্ডার লেশমাত্র নেই। উল্টে গরম অনুভূত হচ্ছে। তবে, এখনই শেষ হচ্ছে না শীতের ইনিংস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীঘ্রই রাজ্যে আবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

আরও পড়ুন:আজ মকর সংক্রান্তি, ভোর থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। শনিবারও শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি ছিল। গত কয়েক দিনে যেন আচমকাই উধাও হয়ে গিয়েছিল শীত।

আবহবিদরা জানিয়েছিলেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। সেকারণেই দিনকয়েক ধরেই শীতের আমেজ কেটেছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার রাত থেকেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে। আবার চেনা মেজাজে ফিরবে শীতকাল।

যদিও শীত তেমন না থাকলেও কুয়াশায় ঘাটতি নেই। রবিবার সকালেও ঘন কুয়াশায় ঢেকেছে শহরের নানা প্রান্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সেই কুয়াশার জের কেটেছে।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...