Tuesday, March 31, 2026

জনসংযোগে আলিপুরদুয়ারে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, শুনলেন চা-বাগানের সমস্যা

Date:

Share post:

তিনদিনের মেঘালয় সফরে যাওয়ার আগে আলিপুরদুয়ারে জনসংযোগে চেনা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। কথা ছিল আকাশপথে হাসিমারায় নেমে সোজা বিশ্রাম নিতে চলে যাবেন মালঙ্গী বাংলোতে। কিন্তু বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে ভালবাসেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এদিনও তার ব্যতিক্রম হল না। মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে মমতা পৌঁছে যান সুভাষিনী চা বাগানের গির্জা লাইনে। সরাসরি বেশ কয়েকজনের ঘরে ঢুকে খোঁজ খবর নেন। জানতে চান সরকারি সুবিধা পাচ্ছেন কি না।

এদিকে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদ বাগানে পৌঁছেছেন এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কাতারে কাতারে মানুষ ভিড় করেন তাঁকে দেখার। উপস্থিত সকলকে শীতবস্ত্র প্রদান করেন মমতা ও অভিষেক। সেই ভিড়ের মধ্যে ঢুকবার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা। কথা বলতে চাইছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু ভিড় ঠেলে সামনে আসতে পারছিলেন না। তা নজরে পড়তেই মুখ্যমন্ত্রী তাঁকে সামনে আনতে নির্দেশ দেন। বৃদ্ধা কাছে আসতেই তাঁকে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দেন কাপড় ও কম্বল।

তারপর সেখান থেকে চলে যান মালঙ্গী বাংলোতে যান মমতা ও অভিষেক। সেখানে রাতে থেকে বুধবার সকালে মেঘালয়ে যাবেন তাঁরা।

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...