Saturday, June 20, 2026

মহানগরীর বুকে ভিন্টেজ ক্লাসিক কার র‍্যালি

Date:

Share post:

আপনি কি গাড়ি ভালবাসেন? তাহলে আপনার জন্য জানুয়ারির শেষেই দারুণ উপভোগ্য এক কার র‍্যালির আয়োজন করছে দ্য স্টেটসম্যান পত্রিকা (The Statesman)। আগামী ২৯শে জানুয়ারি ৫২ বছরে পা রাখছে ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র‍্যালি (Vintage And Classic Car Rally)। ফোর্ট উইলিয়াম কলকাতার ইস্টার্ন কমান্ড স্টেডিয়ামে(Eastern Command Stadium) সকাল আটটায় জিওসি ইন সি, ইস্টার্ন কমান্ড এই ঐতিহাসিক র‍্যালির উদ্বোধন করবেন। সেই উপলক্ষ্যে ১৭ জানুয়ারি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হল।

ভারতের সবথেকে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ কার র‍্যালির মধ্যে তো দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র‍্যালি অন্যতম। কলকাতা তো বটেই এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাসিক কার এবং মোটর বাইক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। ফ্ল্যাগ অফের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রায় ৩০ কিলোমিটার পথ পরিক্রমা করে গাড়িগুলি আবার ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামে ফিরবে। প্রায় ৮ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। কমবেশি ২০০ টি ভিন্টেজ ক্লাসিক কার এবং মোটর বাইক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর পাশাপাশি থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার কলকাতার প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন ভট্টাচার্য, বিজনেস হেড গোবিন্দ মুখোপাধ্যায়, ছিলেন শেখর সেনগুপ্ত ,তরুণ গোস্বামী সহ অন্যান্যরা।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...