Wednesday, June 24, 2026

টেস্ট দলে সুযোগ পেয়ে আপ্লুত ইশান, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ইশান কিষান। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে টি-২০ দলে এবং একদিনের দলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঈশান। আর এবার টেস্ট দলে সুযোগ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম দুই টেস্ট দলে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার-উইকেটরক্ষক। আর এই  সুযোগ পেয়ে আপ্লুত টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটার। সেটাই সতীর্থ শুভমন গিলকে জানালেন ঈশান। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে শুভমন গিলকে ইশান বলেন,” টেস্ট দলে সুযোগ পেয়ে দারুণ খুশি। সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও বাবা সবসময় বলতেন, ‘টেস্ট ক্রিকেটই আসল। সেখানে পারফর্ম করাই হল আসল চ্যালেঞ্জের।’ সেইজন্য টেস্ট দলের সুযোগ পেয়ে বাড়তি আনন্দ হচ্ছে। কারণ আমরা ছাড়া সাধারণ ক্রিকেটপ্রেমীরাও টেস্ট ক্রিকেট দেখতে ভালোবাসে। দল ঘোষণা হওয়ার পর আমি বাবা-কে ফোন করেছিলাম। খবরটা শুনে বাবা খুবই উত্তেজিত ছিলেন। এবং আমাকে একইরকমভাবে পরিশ্রম করতে বলেছেন।”

ভিডিওটিতে দেখা যায়, শুভমন ইশানকে জিজ্ঞেস করেন, “সীমিত ওভারের ফরম্যাটে আপনি মারকুটে মেজাজে ব্যাট করেন। টেস্ট দলে সুযোগ পেলে সেই একই ধরনের মেজাজে ব্যাট করবেন?” এর জবাবে ঈশান বলেন, “সাদা বলের ক্রিকেটে আমি সাধারণত যে জায়গায় ব্যাট করার সুযোগ পাব, সেখানে অনেক মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করতে হবে। দলের প্রয়োজনে যদি ডিফেন্স করতে হয়, তাহলে আমি সেভাবে ব্যাট করব। কিন্তু দ্রুত রান তোলার সুযোগ থাকলে, সেটা হাতছাড়া করব না।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...